মাস্ক বাধ্যতামূলক করতে পুলিশকে বিচারিক ক্ষমতা দেওয়ার ভাবনা

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে ঈদের পর আরো এক সপ্তাহ বাড়তে পারে বিধিনিষেধ। সর্বশেষ ঘোষণা অনুযায়ী এই বিধিনিষেধ ১৬ মে পর্যন্ত থাকছে। এ ছাড়া মাস্ক ব্যবহারে পুলিশকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন একাধিক সংবাদমাধ্যমকে এসব তথ্য দেন। 

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ১৬ মের পর আরো এক সপ্তাহের জন্য বিধিনিষেধ বাড়ানোর চিন্তাভাবনা করা হচ্ছে। একই সঙ্গে মাস্ক পরা বাধ্যতামূলক করতে পুলিশকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

করোনাভাইরাস নিয়ন্ত্রণে গত ৫ এপ্রিল থেকে বিভিন্ন মাত্রায় বিধিনিষেধ চলছে। বর্তমানে দূরপাল্লার গণপরিবহন বন্ধ রয়েছে। একই জেলার মধ্যে বাস ও অন্যান্য গণপরিবহন চলছে। তবে যাত্রীবাহী লঞ্চ ও ট্রেন বন্ধ রয়েছে।