অ্যাশেজেই স্মিথকে অধিনায়ক চান পেইন

২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে বল টেম্পারিংয়ের দায়ে এক বছর নিষিদ্ধ হন অস্ট্রেলিয়ার তৎকালীন অধিনায়ক স্টিভেন স্মিথ। সেই সাথে অধিনায়কত্বও হারান স্মিথ। এর পর দলের দায়িত্ব দেওয়া হয় টিম পেইনকে।

নিষেধাজ্ঞা কাটিয়ে ২০১৯ সালে ক্রিকেটে ফিরলেও অধিনায়কত্ব পাননি স্মিথ। তবে স্মিথকে আবারো অধিনায়ক হিসেবে দেখতে চান অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক পেইন।

‘অস্ট্রেলিয়ার অন্যতম সেরা অধিনায়ক স্মিথ। তার পরিসংখ্যান তেমনই বলে। তাই ভবিষ্যতে স্মিথকে অধিনায়ক করার পক্ষে আমি। আগামী অ্যাশেজের আগে তাকে অধিনায়ক করলে দলের জন্য ভালো হবে।’- বলেন পেইন।