এক দশকে ‘দীপ্ত’র সৌরবিদ্যুৎ প্রকল্প

প্রত্যন্ত পাহাড়ি জনপদে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে বিদ্যুতের আলো পৌঁছে দেওয়ার এক দশক পার করল ‘দীপ্ত’। ২০১১ সালে নবায়নযোগ্য জ¦ালানি শক্তি ব্যবহার করে একে একে বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙ্গামাটির ২৫টি গ্রামে ২ হাজার ৫৯১টি সোলার হোম সিস্টেম স্থাপন করে সংগঠনটি। এই প্রকল্পের আওতায় ১৫ হাজারের বেশি মানুষের ঘরে সৌর বিদ্যুৎ পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। তাদের এমন কাজের স্বীকৃতি স্বরূপ ২০১৮ সালে ‘এশিয়া রেসপন্সিবল এন্ট্রাপ্রেনারশিপ অ্যাওয়ার্ড’ও পেয়েছে দীপ্ত। পাশাপাশি জাতিসংঘ প্রণীত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি ৮ (ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ) ও ১৩ (ক্লাইমেট অ্যাকশন) অর্জনে বাংলাদেশ সরকারের সহযোগী হিসেবেও কাজ করেছে সংগঠনটি। বিজ্ঞপ্তি