কোনো একক ম্যাচে ৬-০ গেমে টানা দুটি সেট জয়কে টেনিসের পরিভাষায় ডাবল ব্যাগেল স্কোর বলা হয়। তবে এককের ফাইনালে সচরাচর দেখা যায় না। রবিবার ইতালিয়ান ওপেনের ফাইনালে বিরল নজির গড়ে চ্যাম্পিয়ন হয়েছেন ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন ইগা সোয়াতেক। ১৯ বছরের সোয়াতেক নারী এককের ফাইনালে ক্যারোলিনা প্লিসকোভাকে ৬-০, ৬-০ গেমে হারিয়ে শিরোপা জিতেছেন। পাঁচ বছর পর ডব্লিউটিএ ফাইনালের স্কোর ডাবল ব্যাগেল হলো। শেষবার বুখারেস্টে সিমোনা হালেপ এই স্কোরে অ্যানাস্তাসিয়া সেভাস্তোভাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন। ইগা সোয়াতেক বলেছেন, ‘রোমে একটা কঠিন সপ্তাহ কাটানোর পর আজ (রবিবার) সত্যিই যেভাবে খেলেছি তাতে খুব ভালো লাগছে।’ ইন্টারনেট।