কুমিল্লার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহীনুর আলম সুমনের ভাইরাল হওয়া ঘুষ নেওয়ার ভিডিও ও নানা অনিয়ম অনুসন্ধানে গতকাল সোমবার তদন্ত কমিটি কাজ শুরু করেছে। এর আগে তিতাস উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সরফরাজ আহম্মেদকে প্রধান করে তিন সদস্যের ওই কমিটি গঠন করা হয়। কমিটিকে পরবর্তী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়।
সম্প্রতি ফেইসবুকে ছড়িয়ে পড়া ৭ মিনিট ৩৮ সেকেন্ডের ওই ভিডিওতে পল্লী চিকিৎসকদের কাছ থেকে সুমনের মাসোহারার টাকা নিতে দেখা যায়। এ ঘটনায় গত ২৬ এপ্রিল তাকে ওএসডি করে স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয়।