‘বাহুবলি’ দেখে আনুশকার প্রেমে পড়েন রণবীর

বলিউড ইন্ডাস্ট্রিতে ক্রাশ কে— এ প্রশ্নে মুখ খোলেননি রণবীর কাপুর। আর আলিয়া ভাটের সঙ্গে তার প্রেমের খবর এখন সকলেই জানেন।

কয়েক বছর আগে সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ডসের মঞ্চে উপস্থিত ছিলেন ‘রকস্টার’ অভিনেতা। আর সেখানেই দক্ষিণের কোন অভিনেত্রী তার ক্রাশ, তা প্রকাশ করেন।

ওই অনুষ্ঠানে সঞ্চালকের প্রশ্নের উত্তরে রণবীর বলেছিলেন, “দক্ষিণী ইন্ডাস্ট্রিতে অনেকেই রয়েছেন, যাদের সঙ্গে আমি কাজ করতে চাই। কিন্তু ‘বাহুবলি’ দেখার পর আনুশকা শেঠির ওপর অল্প ক্রাশ তৈরি হয়েছে। কোনো না কোনো দিন আমি অবশ্যই সুযোগ পেলে আনুশকার সঙ্গে কাজ করব।”

অবশ্য এ খবর আনুশকা জানেন কি-না সে কথা জানা যায়নি।