জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব লিখিত পরীক্ষা স্থগিত

করোনা পরিস্থিতিতে ২৪ মে থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য সব লিখিত পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে। স্থগিত সব লিখিত পরীক্ষার সংশোধিত সময়সূচি পরবর্তী সময়ে সবাইকে অবহিত করা হবে। তবে ২৪ মে থেকে অনুষ্ঠিতব্য অনার্স চতুর্থ বর্ষের মৌখিক পরীক্ষা অনলাইন প্ল্যাটফর্মের (তঙঙগ অচচঝ) মাধ্যমে পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম এ  তথ্য জানান।