পঞ্চাশে মা হলেন নাওমি ক্যাম্পবেল

কন্যা সন্তানের মা হয়েছেন সুপার মডেল নাওমি ক্যাম্পবেল। ৫০ বছর বয়সী এই ব্রিটিশ মডেল-গায়িকা খবরটি দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে।

তার হাতের মধ্যে সদ্য জন্মোজাত শিশুর পা দুটি রাখা এক ছবি পোস্ট করেছেন নাওমি। আর ক্যাপশনে লিখেছেন, ‘একটি সুন্দর আশীর্বাদ আমাকে মা হিসেবে বেছে নিয়েছে। এমন সুন্দর প্রাণকে আমার জীবনে পেয়ে খুবই সম্মানবোধ করছি।’  

এর আগে মা হওয়ার কোনো কথা জানাননি নাওমি। মা হওয়ায় লন্ডনে জন্ম নেওয়া এই মডেলকে অভিনন্দন জানিয়েছেন ডিজাইনার মার্ক জ্যাকব।

ব্রিটেনের বিখ্যাত ‘ভোগ’ ম্যাগাজিন সম্পাদক এডওয়ার্ড এন্নিফুলও অভিনন্দন জানিয়েছেন নাওমিকে। তিনি লিখেছেন, ‘তোমাদের একত্রে দেখাটা আমার বছরটাকে আনন্দিত করে তুলল। তোমরা একজন আরেকজনের জীবনে আনন্দ বয়ে আনবে।’