সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কাটা ও রেস্তোরাঁ নির্মাণকাজ বন্ধ চেয়ে করা রিট আবেদনের ওপর শুনানি আগামী দুই সপ্তাহের জন্য মুলতবি ঘোষণা করেছেন আদালত।
বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ নির্দেশ দেন।
শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন বলেন, পরিবেশ ও বনমন্ত্রী বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সোহরাওয়ার্দী উদ্যান রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
গত ১১ মে একই বেঞ্চ ২০ মে পর্যন্ত যেন গাছ কাটা না হয় সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিনকে নির্দেশ দিয়েছেন আদালত।