লাল দলকে জেতাতে তামিম-মুশফিকের ঝড়ো ব্যাটিং

নিজেদের মধ্যে ভাগ করে খেলা প্রস্তুতি ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন বিসিবি সবুজ দলকে ৫ উইকেটে হারিয়েছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবি লাল দল। এদিন দুই অর্ধশতকে বেশ ভালোই ব্যাটে ধার দিয়েছেন তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম।

প্রথমে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ২৮৪ রান তোলে সবুজ দল। জবাবে লাল দল লক্ষ্য ছুঁয়ে ফেলে ৫ উইকেট  হাতে রেখে।

টস জিতে ব্যাট করতে নেমে সবুজ দলের হয়ে অর্ধশতক হাঁকান আফিফ হোসেন ধ্রুব, মাহমুদউল্লাহ রিয়াদ ও সৌম্য সরকার। সৌম্য অবশ্য দুইবার ব্যাট হাতে নামার সুযোগ পান।

২৮৫ রানের লক্ষ্যে খেলতে নেমে লাল দল অধিনায়ক তামিমের ব্যাটে দাপুটে শুরু করে। ১৫ রান করে লিটন দাস ফিরলেও তামিম দ্রুতগতিতে রান তুলতে থাকেন। ৬২ রানে লিটন সাজঘরে ফিরলেও ইমরুল কায়েসকে নিয়ে হাল ধরেন তামিম। দ্বিতীয় উইকেটের পতন ঘটে ১২৩ রানে। ততক্ষণে জয়ের কাছে তারা। তামিম ৫৮ বলে ৮০ রান করার পথে হাঁকান ৪টি চার ও ৪টি ছক্কা।

স্বেচ্ছায় মাঠ ছাড়ার আগে অর্ধশতকের দেখা পেয়েছেন মুশফিকুর রহিমও। ৫৫ বলে ৬৪ রান করার পথে ৬টি চার ও ২টি ছক্কা হাঁকান তিনি।

সবুজ দলের পক্ষে ২৯ রানের খরচায় ২ উইকেট শিকার করেন অধিনায়ক রিয়াদ। ৬ ওভার বল করে ৪৫ রানের খরচায় ১ উইকেট পেয়েছেন সাকিব।

সবুজ দলের হয়ে খেলা সাকিব আল হাসান হাত ঘোরান ৬ ওভার। রান দিয়েছেন ৪৫টি। উইকেট নিয়েছেন ১টি। তাসকিনও ৬ ওভারে দিয়েছেন ৪৫ রান। তবে কোনো উইকেট পাননি। মাহমুদউল্লাহ রিয়াদ ৩ ওভারে ২৯ রান দিয়ে নেন ২ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

 

টস : সবুজ দল

সবুজ দল : ২৮৪/৩ (৫০ ওভার)

নাঈম ৩৮ (৪৩)*, সৌম্য ৬০ (৭০)*, সাকিব ২৮ (২০), মিঠুন ৩ (১০), রিয়াদ ৬২ (৫৪)*, আফিফ ৬৪ (৫৪)*, মিরাজ ১৭ (১৬), বিপ্লব ৩ (৪)

মোস্তাফিজ ৭-০-৪৮-০, সাইফউদ্দিন ৯-০-৬৫-০, মেহেদী ৯-০-৪০-২, শরিফুল ৭-০-৪৫-১, সৈকত ৮-১-৩৮-০, নাসুম ৫-০-৪৪-০

লাল দল : ২৮৮/৫ (৪১ ওভার)

তামিম ৮০ (৫৮), লিটন ১৫ (১৬), ইমরুল ৩৩ (৩৭), মুশফিক ৬৪ (৫৫)*, শান্ত ৯ (১৮), মোসাদ্দেক ২৮ (২৫) ও ২ (৪)*, মেহেদী ২৪ (২৭)*, সাইফউদ্দিন ২৬ (১২)

তাসকিন ৬-০-৪৫-০, সাকিব ৬-০-৪৫-০, রিয়াদ ৫-০-২৯-২, বিপ্লব ৩-০-৩৪-১, সৌম্য ৩-০-২৮-১, শহিদুল ৩-০-২৩-৩, মিরাজ ৭-০-৫২-০, তাইজুল ৬-১-২১-১, আফিফ ২-০-৯-০

ফল : লাল দল ৫ উইকেটে জয়ী।