ঈদ উপলক্ষে ঈগল মিউজিক ভিডিও স্টেশন প্রকাশ করেছে ‘তুই জীবনের চেয়েও বেশি’ নামের মিউজিক ভিডিও। গানটি লিখেছেন দেওয়ান লালন আহমেদ। এতে কণ্ঠ দিয়েছেন সুকুমার বাউল ও সামজ ভাই। ১৪ মে প্রকাশিত এই গানটি ইতিমধ্যেই ৫ লাখের বেশি ভিউ হয়েছে।
ঈগল মিউজিকের কর্ণধার কচি আহমেদ দেশ রূপান্তরকে বলেন, ‘গুণী শিল্পী সুকুমার বাউল ও সামজ ভাইকে দিয়ে আমরা গানটি করিয়েছি। ইতিমধ্যেই ৫ লাখ ভিউ হয়েছে। এতে আমরা বেশ আনন্দিত।’
শিমুল দীপ বিজনের সুরে গানটির র্যাপ মিউজিক করেছেন সামজ ভাই। সংগীত করেছেন অঙ্কুর মাহমুদ। মিউজিক ভিডিওতে পারফর্ম করেছেন, অর্ণব, মিথিলা, ঐশী, সুমী ও সীমা। ডিওপি ছিলেন জহির রায়হান। কোরিওগ্রাফি করেছেন মো. রুহুল আমিন। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন ঈগল টিম।