দলের প্রথম পছন্দের চার গোলরক্ষকই করোনাভাইরাসে আক্রান্ত। আরেকজনকে খেলানোর অনুমতি চেয়েও না পাওয়ায় বাধ্য হয়ে মিডফিল্ডার এনসো পেরেজকে পোস্টে রেখে মাঠে নামে রিভার প্লেট। ভঙ্গুর দল নিয়েও কোপা লিবার্তাদোরেসে অসাধারণ এক জয় তুলে নিয়েছে আর্জেন্টিনার দলটি। ম্যাচে বৃহস্পতিবার কলম্বিয়ার সান্তা ফে-কে ২-১ গোলে হারায় রিভার প্লেট। ২০১৪ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার শুরুর একাদশে খেলা পেরেজ কঠিন সময়ের পাশে থাকার জন্য ভক্ত-সমর্থকদের ধন্যবাদ জানান। ‘আমাকে যে ভালোবাসা আপনারা দিয়েছেন, এজন্য মনের গভীর থেকে ধন্যবাদ জানাই। আশা করি, এভাবেই সব সময় আমার ও দলের পাশে থাকবেন।’ ইন্টারনেট।