মাদক নিরাময় কেন্দ্র থেকে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈরে একটি মাদক নিরাময় কেন্দ্র থেকে নিখোঁজ হওয়ার এক দিন পর গতকাল বৃহস্পতিবার নদী থেকে তার ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম নাহিদ হোসেন (২৭)। তিনি গাজীপুর সদর উপজেলার মনিপুর গ্রামের হবি উল্ল্যাহ্ মোড়লের ছেলে।

কালিয়াকৈর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, বুধবার কেন্দ্রের দোতলা থেকে পাশের বাসার ছাদে লাফিয়ে নেমে পালিয়ে যান। পালিয়ে যাওয়ার খবর পেয়ে সেন্টারের লোকজন পিছু নিলে নাহিদ নদীতে ঝাঁপ দেন।