খুতবার সময় মসজিদুল হারামের ইমামের ওপর হামলার চেষ্টা

সৌদি আরবের মক্কার মসজিদুল হারামের ইমামের ওপর হামলার চেষ্টা করায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।  

সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়, মসজিদুল হারামে শুক্রবার জুমার নামাজের আগে খুতবা চলাকালে এক ব্যক্তি ইমামের ওপর হামলা চালানোর চেষ্টা করে।

এতে বলা হয়, গ্র্যান্ড মসজিদের ইমামের খুতবার সময় ওই ব্যক্তি মিম্বরের (বক্তৃতা মঞ্চ) দিকে লাঠি হাতে তেড়ে যান। এ সময় মসজিদের নিরাপত্তা নিয়োজিত রক্ষাকারী বাহিনীর সদস্যরা ওই ব্যক্তিকে আটক করেন।

মক্কা পুলিশের একজন প্রতিনিধি বিষয়টি নিশ্চিত করে জানান, ওই ব্যক্তিকে সাথে সাথেই আটকানো হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।