সোনাগাজীতে বিক্ষোভ

তিন ফসলি জমিতে গুচ্ছগ্রাম নির্মাণের পাঁয়তারার প্রতিবাদ

ফেনীর সোনাগাজী সদর ইউনিয়নের চরশাহাপুর ও চরখোয়াজের লামছি মৌজায় তিন ফসলি জমিতে আরও একটি গুচ্ছগ্রাম নির্মাণের পাঁয়তারার প্রতিবাদে মানববন্ধন, প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে শাহাপুরের বাসিন্দারা। গতকাল শনিবার বিকেলে সোনাগাজী-মুহুরী প্রজেক্ট সড়কের শাহাপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এই কর্মসূচিতে দুই সহস্রাধিক নারী-পুরুষ অংশ নেন।

শাহাপুর তিন ফসলি ভূমি রক্ষা কমিটির সভাপতি নূরুল হুদা বেগুর সভাপতিত্বে ও সাবেক ইউপি সদস্য মোশারফ হোসেন আলমগীরের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ।