নেত্রকোনার বারহাট্টায় বজ্রপাতে কৃষক নিহত

নেত্রকোনার বারহাট্টা উপজেলার বাউশী ইউনিয়নের দশধার মান্নান্দাতলা গ্রামে গতকাল শনিবার বজ্রপাতে মহরম আলী (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, মান্নান্দাতলা গ্রামের মহরম আলী বেলা আড়াইটার দিকে নিজ বাড়িতে কাজ করার সময় হঠাৎ বজ্রপাতে আহত হন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান বলেন, বজ্রপাতে নিহত ব্যক্তির দাফনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে তার পরিবারকে ১৫ হাজার টাকা প্রদান করতে বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ দেওয়া হয়েছে।