ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ
বিবেক-২ প্রকল্প
পদ ও যোগ্যতা : অফিস অ্যাসিস্ট্যান্ট ১ জন। এসএসসি বা সমমান পাস। একই পদে কাজের ৪ বছরের অভিজ্ঞতা। বয়সসীমা সর্বোচ্চ ২৭ বছর। সর্বসাকল্যে মাসিক বেতন ১৯৯৭০ টাকা। প্রয়োজনীয় কাগজপত্র স্ক্যান করে সিনিয়র ম্যানেজার এইচআর, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বরাবর vacancy@ti-bangladesh.org) এই ইমেইলে আবেদন জমা দেওয়া যাবে ৩১ মে ২০২১ পর্যন্ত। যোগাযোগ : ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, বিবেক-২ প্রকল্প, ঢাকা।
সূত্র : প্রথম আলো, ১৮ মে, পৃষ্ঠা ৬
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা
পদ ও যোগ্যতা : চুক্তিভিত্তিক মেডিকেল অফিসার ২ জন। বিএমডিসির রেজিস্ট্রেশনসহ এমবিবিএস ডিগ্রি পাস। কমপক্ষে ২ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক সম্মানী সর্বসাকল্যে ৪৫০০০ টাকা। রেজিস্ট্রার, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা এই ঠিকানায় আবেদন জমার শেষ তারিখ ২ জুন, ২০২১ অফিস চলাকালীন পর্যন্ত। যোগাযোগ: রেজিস্ট্রার, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা।
সূত্র : প্রথম আলো, ১৯ মে, পৃষ্ঠা ৭
শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট
পদ ও যোগ্যতা : সহকারী রেজিস্ট্রার শিশু ১ জন। এমবিবিএস ডিগ্রি পাস অথবা বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল কর্তৃক অনুমোদিত সমমানের ডিগ্রি। বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল কর্তৃক প্রদেয় স্থায়ী রেজিস্ট্রেশন থাকতে হবে। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। সিনিয়র স্টাফ নার্স ৮ জন। নার্সিং ডিপ্লোমাসহ বাংলাদেশ নার্সিং কাউন্সিল থেকে রেজিস্ট্রেশনপ্রাপ্ত। বেতনক্রম : ১৬০০০-৩৮৬৪০ টাকা। ৬ জুন ২০২১ তারিখে বয়স ১৮ থেকে ৩২ বছর। নির্বাহী পরিচালক, শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট, মাতুয়াইল, ঢাকা এই ঠিকানায় আবেদন জমার শেষ তারিখ ৬ জুন, ২০২১ অফিস চলাকালীন পর্যন্ত। যোগাযোগ : নির্বাহী পরিচালক, শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট, মাতুয়াইল, ঢাকা।
সূত্র : আমাদের সময়, ১৯ মে, পৃষ্ঠা ৬
বাংলাদেশ স্মার্ট ইলেকট্রিক্যাল কোম্পানি লিমিটেড
পদ ও যোগ্যতা : অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (প্রসেস) ১ জন। ইইই অথবা মেকানিক্যাল অথবা ইন্ডাস্ট্রিয়াল প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে কমপক্ষে স্নাতক বা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। শিক্ষাজীবনের সব পরীক্ষায় জিপিএ/সিজিপিএ ৫ পয়েন্ট স্কেলে কমপক্ষে ৩ এবং ৪ পয়েন্ট স্কেলে ২.৫০ পেয়ে পাস থাকতে হবে। কোনো পরীক্ষায় ৩য় বিভাগ শ্রেণি বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। কম্পিউটার জানা এবং ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে। সমপদে ২ বছরের কাজের অভিজ্ঞতা। বয়স সর্বোচ্চ ৩০ বছর। কোম্পানির বেতন কাঠামো অনুসারে মাসিক গ্রস সেলারি ৪২৫০০ টাকা এবং অন্যান্য সুবিধা। প্রয়োজনীয় কাগজপত্র স্ক্যান করে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এইচআরএম অ্যান্ড অ্যাডমিন বরাবর zulfikerbsecl@gmail.com) এই ইমেইলে আবেদন জমা দেওয়া যাবে ৩ জুন ২০২১ পর্যন্ত। যোগাযোগ : বাংলাদেশ স্মার্ট ইলেকট্রিক্যাল কোম্পানি লিমিটেড, ৩৫, বয়রা মেইন রোড, খুলনা।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ১৭ মে ২০২১, পৃষ্ঠা ৬
গ্রন্থনা : আনিকা তাহসিন