সাংস্কৃতিক সংগঠক সাইফুল ইসলাম মাহমুদ মারা গেছেন

বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক সংগঠক সাইফুল ইসলাম মাহমুদ মারা গেছেন। বেশ কিছুদিন ধরেই শারীরিক নানা অসুস্থতায় ভুগছিলেন তিনি।

গতকাল রবিবার ভোররাত আনুমানিক ৩টার দিকে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ^াস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৬ বছর। স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। প্রতিমন্ত্রী এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।