হিলি স্থলবন্দর

প্রথম ভারতফেরত একজনের করোনা শনাক্ত

দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে গতকাল রবিবার আরও ছয়জন দেশে ফিরেছেন। এদের মধ্যে একজনের করোনা শনাক্ত হয়েছে। তবে তিনি করোনার ভারতীয় ধরনে আক্রান্ত কি না তা নিশ্চিতে নমুনা আইইডিসিআরে পাঠাবে স্বাস্থ্য কর্র্তৃপক্ষ।

এ নিয়ে গত পাঁচ দিনে এ চেকপোস্ট দিয়ে মোট ৮০ জন দেশে ফিরলেন। চিকিৎসার জন্য তারা ভারত গিয়ে করোনা পরিস্থিতিতে আটকা পড়েছিলেন।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. গাদ্দাফি শিকদার বলেন, ‘হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে আজ (গতকাল) নারী-পুরুষসহ মোট ছয় যাত্রী দেশে ফিরেছেন। অ্যান্টিজেন টেস্টে প্রথম একজনের দেহে করোনা শনাক্ত হলো।