স্বীকৃত ক্রিকেটে হাজার উইকেট সাকিবের

দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আইসিসির স্বীকৃত ক্রিকেটে ১ হাজার উইকেট শিকারের অনন্য মাইলফলক গড়লেন ক্রিকেটার সাকিব আল হাসান। গতকাল প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার কুশল মেন্ডিসের উইকেট নিয়ে মাইলফলক স্পর্শ করেন তিনি। 

৫০ ওভারের ক্রিকেটে এটি ছিল তার ৩২৮তম শিকার। এছাড়া হাজার উইকেটের মধ্যে ৩৬২টি টি-২০তে পাওয়া। বাকি ৩১০ উইকেট ফার্স্ট ক্লাসে। স্বীকৃত ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট শিকারের রেকর্ড আব্দুর রাজ্জাকের। বাঁহাতি এই স্পিনারের শিকার ১ হাজার ১৪৫টি উইকেট। রাজ্জাক ও সাকিবের পর মাশরাফী (৭০৯) উইকেট।