টঙ্গীতে ডোবা থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

গাজীপুর মহানগরীর টঙ্গীতে কচুরিপানার ডোবা থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বনমালা মধ্যপাড়া দক্ষিণ টেকপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। ওই যুবকের নাম মানিক ওরফে ছোট মানিক (২৩)। সে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার গতলা গ্রামের শহিদ মিয়ার ছেলে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, সোমবার সকালে বনমালা মধ্যপাড়া এলাকার শাহ মিয়ার ডোবার কচুরিপানার মধ্যে অর্ধডোবা একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডোবা থেকে মরদেহটি উদ্ধার করে। উদ্ধারকৃত মরদেহের গলা কাটা ও পেটের নাড়িভুঁড়ি বের হয়ে ছিল।

পুলিশের ধারণা, রাতে দুর্বৃত্তরা তাকে জবাই করে এবং পেটে ধারালো ছুরি দিয়ে আঘাত করে হত্যার পর ডোবায় ফেলে যায়। ময়নাতদন্তের জন্য লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।