চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) বোর্ড মেম্বার মনোনীত হয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) তরুণ দুই কাউন্সিলর। তারা হলেন চসিকের ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ডের কাউন্সিলর জিয়াউল হক সুমন ও ৬ নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ডের কাউন্সিলর এম আশরাফুল আলম।
সিডিএ’র প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) কাজী মুহাম্মদ মোজাম্মেল হক স্বাক্ষরিত এক চিঠিতে গত সোমবার এ আদেশ দেওয়া হয়। এতে উল্লেখ করা হয়, গত ২৭ জানুয়ারি চসিকের নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় মেয়র কর্তৃক মনোনীত জিয়াউল হক সুমন ও এম আশরাফুল আলমকে সিডিএ’র সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হলো।