স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের মা ফৌজিয়া মালেক মারা গেছেন (ইন্নালিল্লাহ...রাজিউন)। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, ফৌজিয়া মালেক এ এম জেট হাসপাতালে লাইফ সাপোর্টে অত্যন্ত সংকাটপন্ন অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। পরে সেখানেই তিনি মারা যান।