শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। বরেণ্য এই শিল্পী ১৯৭৬ সালের ২৮ মে ঢাকায় মৃত্যুবরণ করেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার আহমেদ দেশ রূপান্তরকে বলেন, ‘করোনা পরিস্থিতির জন্য কোনো অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে না। তবে ঢাবি চারুকলা অনুষদের উদ্যোগে আজ সকাল ১০টায় শিল্পাচার্য জয়নুল আবেদিনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হবে।’