বিআরটিএ ঢাকা জেলা সার্কেল, ইকুরিয়া কেরানীগঞ্জ কার্যালয়ে প্রশিক্ষণ কেন্দ্রে গতকাল শুক্রবার ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’-এর আওতায় পরিবহন চালক ও শ্রমিকদের মাঝে সচেতনতামূলক প্রশিক্ষণ দেওয়া হয়। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সার্বিক সহযোগিতায় পরিবেশ অধিদপ্তর এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিআরটিএর উপপরিচালক এবিএম আবু বকর সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক খন্দকার মাহমুদ পাশা, বিআরটিএর সহকারী পরিচালক খালিদ মাহমুদ, প্রশিক্ষক মো. আবুল বাসার এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রকল্প পরিচালক মো. আক্তার হোসেন খান। প্রশিক্ষণ কর্মশালাটি সভাপতিত্ব করেন বিআরটিএ ইকুরিয়া কার্যালয়ের মোটরযান পরিদর্শক মো. সাজ্জাদুর রহমান। বিজ্ঞপ্তি।