নাইজেরিয়ার উত্তরাঞ্চলে একটি নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত ৪৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত বুধবার নাইজার থেকে কেব্বি প্রদেশে যাওয়ার পথে নৌকাটি ডুবে যায়। অতিরিক্ত যাত্রী বোঝাই নৌকাটি ডুবে যাওয়ার ঘটনায় নিখোঁজ রয়েছে দেড় শতাধিক মানুষ। আশঙ্কা করা হচ্ছে তাদের মৃত্যু হয়েছে।
গত বুধবার ভোরে নাইজার প্রদেশ থেকে নৌকাটি কেব্বি প্রদেশের উদ্দেশে রওনা দেওয়ার পর নাইজার নদীতে ডুবে যায়। এখন পর্যন্ত প্রায় ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার তৎপরতা এখনো চলছে। নাইজেরিয়ার নদীগুলোয় নৌকাডুবির ঘটনা সাধারণ বিষয়। অতিরিক্ত যাত্রী, আবহাওয়া আর মেরামতের অভাবে এসব নৌকাডুবি হয়ে থাকে। তবে বুধবারের নৌকাডুবিটি গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী হবে বলে আশঙ্কা করা হচ্ছে।