বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ

ফাইনাল ড্র হলে যুগ্ম চ্যাম্পিয়ন ভারত-নিউজিল্যান্ড

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়ম প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ড্র কিংবা টাই হলে দুই দলকেই যুগ্ম বিজয়ী ঘোষণা করা হবে। আর ইংল্যান্ডে বৃষ্টির কারণে কোনোভাবে যদি সময় নষ্ট হয়, তাহলে ষষ্ঠ দিনে খেলা হবে বলেও জানিয়েছে তারা। সাউদাম্পটনে ১৮ জুন থেকে শুরু হবে ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। শেষ হবে ২২ জুন। তবে বৃষ্টির কারণে খেলা নষ্ট হলে সেই ক্ষতি পুষিয়ে নিতে ২৩ জুন অতিরিক্ত দিন হিসেবে রাখা হয়েছে। ‘ইংল্যান্ডে এই সময় বৃষ্টির সম্ভাবনা থাকলেও আমরা পাঁচ দিনে অন্তত ৩০ ঘণ্টা খেলানোর চেষ্টা করব। কিন্তু আবহাওয়া কিংবা অন্য কারণে সময় নষ্ট হলে আমরা ষষ্ঠ দিন খেলা করাব। দুটি দল যাতে সমান সুবিধা পায় তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে’ জানিয়েছে আইসিসি।