আগামী ১ থেকে ৫ জুন অনুষ্ঠিতব্য ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ ও অষ্টম পর্বের ফাইনাল পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
আজ শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের কিছু এলাকায় কঠোর লকডাউন কার্যকর থাকায়, সাময়িকভাবে পরীক্ষা স্থগিত করা হয়। এই পরীক্ষার নতুন তারিখ ও সময়সূচি পরবর্তীতে জানানো হবে।