করোনাভাইরাসের প্রকোপ কমে আসায় ১১ দেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে সৌদি আরব। আজ রবিবার থেকে এসব দেশের ভ্রমণকারীরা বিনা বাধায় সৌদিতে প্রবেশ করতে পারবেন। তবে সেখানে পৌঁছে সাত দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। গতকাল শনিবার সৌদির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ এই তথ্য নিশ্চিত করেছে।
ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা দেশগুলো হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, জার্মানি, যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, ইতালি, পর্তুগাল, যুক্তরাজ্য, সুইডেন, সুইজারল্যান্ড, ফ্রান্স ও জাপান। করোনাভাইরাস মহামারীর কারণে এসব দেশকে ভ্রমণের লাল তালিকায় অন্তর্ভুক্ত করেছিল সৌদি আরব।
সৌদি কর্র্তৃপক্ষ জানিয়েছে, এই ১১ দেশ থেকে ভ্রমণকারীরা সৌদি আরবে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই সাত দিনের কোয়ারেন্টাইন শুরু হবে। সপ্তম দিনে তাদের বাধ্যতামূলকভাবে পিসিআর টেস্ট করাতে হবে।