সাবেক ছাত্রলীগ নেতা ফারুককে অটোরিকশা দিলেন প্রধানমন্ত্রী

জীবিকা নির্বাহে সহায়তার জন্য নোয়াখালীর সাবেক ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন ফারুককে অটোরিকশা কিনে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর পক্ষে নোয়াখালীর জেলা প্রশাসক শনিবার তার কাছে এটি হস্তান্তর করেন। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সহকারী প্রেস সচিব-১ এম এম ইমরুল কায়েস গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন ।

নোয়াখালীর কবিরহাট সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, ছাত্রলীগের দুঃসময়ের সঙ্গী সেই নেতা আনোয়ার হোসেন ফারুক এখন অর্থাভাবে রিকশা চালান।

জানা যায়, বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলে নির্যাতনের শিকার হয়েছেন; লেখাপড়াটাও শেষ করতে পারেননি। পদুয়া গ্রামের মোহাম্মদ উল্লার ছেলে ফারুকের কাঁধে এখন মা, স্ত্রী ও চার সন্তানসহ বড় সংসারের দায়িত্ব। সংসার চালাতে না পেরে বাধ্য হয়ে সাবেক এই ছাত্রলীগ নেতার রিকশা চালানোর খবর গণমাধ্যমে দেখে বঙ্গবন্ধু কন্যা শেখ তাকে একটি অটোরিকশা কিনে দেন।