ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষা স্থগিত

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ ও অষ্টম পর্বের ফাইনাল পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল শনিবার শিক্ষামন্ত্রীর দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের বলেন, করোনা পরিস্থিতির অবনতি ও দেশের একাধিক জেলায় লকডাউন ঘোষণার কারণে এসব পরীক্ষা স্থগিত করা হয়েছে। তিনি বলেন, আগামী ১ থেকে ৫ জুন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ ও অষ্টম পর্বের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরবর্তী সময়ে এ পরীক্ষার তারিখ পুনরায় ঘোষণা করা হবে।