জাবি সচলের দাবিতে ৪৫ শিক্ষকের বিবৃতি

স্বাস্থ্যবিধি মেনে দ্রুত বিশ্ববিদ্যালয় খুলে দিয়ে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরু করার দাবি জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিএনপিপন্থি শিক্ষকরা।

গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। বিবৃতিতে ৪৫ জন শিক্ষক স্বাক্ষর করেন।

বিবৃতিতে বলা হয়, সব শিক্ষার্থীর আর্থিক সক্ষমতা ও দেশের বিভিন্ন স্থানে ইন্টারনেট সুবিধা থাকা কিংবা না থাকার বিষয়টি বিবেচনা করে সুনির্দিষ্ট নীতিমালার মাধ্যমে শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও পাঠাগার অতিসত্বর উন্মুক্ত করে দেওয়া প্রয়োজন। এ ছাড়া কিছু বিভাগে সশরীরে ক্লাস ও পরীক্ষা আবশ্যিক হতে পারে। এসব বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য অনতিবিলম্বে শিক্ষা পর্ষদ ও সিন্ডিকেটের সভা আহ্বানের দাবি জানাচ্ছি।