বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক আইনজীবী সনদের লিখিত পরীক্ষায় ৫ হাজার ৩৩৫ জন উত্তীর্ণ হয়েছেন।
আরও ২৩০ জনের ফলাফল স্থগিত রাখা হয়েছে। তৃতীয় পরীক্ষক তাদের বিষয়ে সিদ্ধান্ত দেবেন।
শনিবার ২৯ মে রাত সাড়ে ১০টার দিকে ফল প্রকাশ করা হয়।
গত বছরের ১৯ ডিসেম্বর এবং পরে চলতি বছরের ২৭ ফেব্রুয়ারিতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৯টি কেন্দ্রে অনুষ্ঠিত এ পরীক্ষায় ১২ হাজার ৮৭৮ জন অংশ নেন।
আইনজীবী সনদ পেতে বার কাউন্সিলে পরীক্ষায় প্রথমে এমসিকিউতে উত্তীর্ণ হতে হয়। এখানে উত্তীর্ণরা লিখিত পরীক্ষার সুযোগ পান। লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা মৌখিক পরীক্ষার সুযোগ পান। এরপর চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণগণ আইনজীবী হিসেবে বার কাউন্সিলের সনদ লাভ করেন।