ঢাকা মহানগর দক্ষিণ আ.লীগ নেতা রিয়াজের বাবার মৃত্যু

সাবেক ছাত্রনেতা ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজের বাবা হাজী আবুল বাসার (৮০) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার ভোর ৪টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুর সময় হাজী আবুল বাসার স্ত্রী, ছয় ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, যুগ্ম-সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সহ-সভাপতি নুরুল আমিন রুহুল এমপি, সাংগঠনিক সম্পাদক গোলাম আশরাফ তালুকদারসহ মহানগর নেতৃবৃন্দ, মতলব সমিতি ঢাকার সভাপতি ও দৈনিক সময়ের আলোর প্রকাশক ইঞ্জিনিয়ার গাজী আহমেদ উল্লাহ্ প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন।

পৃথক শোক বাণীতে তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার বাদ আসর চাঁদপুরের মতলব উত্তর থানার লুডুয়া গ্রামে জানাজা শেষে হাজী আবুল বাসারকে দাফন করা হবে।