টিসিবির মাধ্যমে ভর্তুকি দিয়ে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলে দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। তিনি বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এতে সাধারণ মানুষের মাঝে চাপা হাহাকার বিরাজ করছে। কিন্তু সরকার নির্বিকার, যেন কিছুই করার নেই।’
গতকাল রবিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।
জিএম কাদের বলেন, ‘বিশ্ববাজারে দাম বেড়েছে এ অজুহাতে প্রতি লিটার সয়াবিন তেলে ১২ টাকা বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীরা। চাল, ডালসহ খাদ্যপণ্যের দামও বেড়েছে। অথচ করোনাকালে কাজ হারিয়ে বেকার হয়েছে লাখ লাখ মানুষ। আয় কমেছে কয়েক কোটি মানুষের। যদিও মাঝেমধ্যে টিসিবির মাধ্যমে গরিব মানুষের জন্য কিছু খাদ্যপণ্য বিক্রি করা হয়, তা চাহিদার তুলনায় অপ্রতুল। বর্তমান পরিপ্রেক্ষিতে টিসিরির পক্ষে কোনো পণ্যই চাহিদার তুলনায় যথেষ্ট পরিমাণ সরবরাহ করা সম্ভব হচ্ছে না।’
তিনি আরও বলেন, ‘এখানে দুটি জিনিসের ওপর বিশেষ দৃষ্টি দিয়ে মনিটরিংয়ের ব্যবস্থা করতে হবে।