এআইইউবিতে শিক্ষাব্যবস্থা নিয়ে ওয়েবিনার

রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে (এআইইউবি) দেশের শিক্ষাব্যবস্থার মান দীর্ঘস্থায়ী, টেকসইকরণ এবং তারই ধারাবাহিকতা বজায় রাখার প্রচেষ্টায় এক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার এআইইউবির ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের সম্মানার্থে ডা. আনোয়ারুল আবেদীন লেকচার সিরিজের অংশ হিসেবে ওয়েবিনারটি অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি।