সামরিক বাহিনী স্টাফ কলেজ, ঢাকা
পদ ও যোগ্যতা : বার্তাবাহক ২ জন। ৫ম শ্রেণি পাস। বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা। মেসওয়েটার ২ জন। ৫ম শ্রেণি পাস। বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা। মালি ১ জন। ৫ম শ্রেণি পাস। বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা। বাবুর্চি ১ জন। ৫ম শ্রেণি পাস। বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা। ১৪ জুন ২০২১ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছর। জনপ্রশাসন মন্ত্রণালয়ের www.mofa.gov.bd) এই ওয়েবসাইট অথবা জেলা প্রশাসকের কার্যালয়ের www.dscsc.mil.bd) এই ওয়েবসাইটে পাওয়া যাবে আবেদনের নির্ধারিত ফরম। কমান্ড্যান্ট, সামরিক বাহিনী স্টাফ কলেজ, মিরপুর সেনানিবাস, ঢাকা এই ঠিকানায় ডাকযোগে আবেদন জমা দেওয়া যাবে ১৪ জুন ২০২১ পর্যন্ত। প্রয়োজনীয় তথ্য জানা যাবে স্টাফ কলেজের ওয়েবসাইট থেকে।
সূত্র : যুগান্তর, ২৭ মে, পৃষ্ঠা ১৪
বিএএফ শাহীন কলেজ, ঢাকা
পদ ও যোগ্যতা : কলেজ শাখায় বাংলা ভার্সন প্রভাষক মোট ৭ জন। (ইংরেজি ১ জন, রসায়ন ১, জীববিজ্ঞান (প্রাণিবিদ্যা) ১ জন, কৃষিশিক্ষা ১ জন, হিসাববিজ্ঞান ১ জন, ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ জন, পদার্থবিজ্ঞান ১ জন)।
ইংরেজি ভার্সনে প্রভাষক বাংলা ১ জন এবং প্রদর্শক (আইসিটি) ১ জন। লিখিত পরীক্ষা নেওয়া হবে ২৬ জুন ২০২১ শনিবার সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত। স্কুল শাখা (প্রভাতি) বাংলা ভার্সন, সহকারী শিক্ষক গণিত ১ জন এবং আইসিটি ১ জন। স্কুল শাখা (প্রভাতি) ইংরেজি ভার্সন, সহকারী শিক্ষক, ইংরেজি ২ জন, ইসলাম ধর্ম ১ জন এবং হিন্দুধর্ম ১ জন। লিখিত পরীক্ষা নেওয়া হবে ২৬ জুন ২০২১ শনিবার দুপুর ২টা ৩০ থেকে ৫টা ৩০ পর্যন্ত। কলেজ শাখা বাংলা ভার্সন প্রদর্শক (আইসিটি ১ জন, পদার্থবিজ্ঞান ১ জন এবং রসায়ন ১ জন।
স্কুল শাখা (প্রভাতি) ইংরেজি ভার্সন সহকারী শিক্ষক সাধারণ ২ জন এবং স্কুল শাখা (দিবা) ইংরেজি ভার্সন সহকারী শিক্ষক সাধারণ ৬ জন।
অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ২ জন। লিখিত পরীক্ষা নেওয়া হবে ২৬ জুন ২০২১ শনিবার দুপুর ২টা ৩০ থেকে ৫টা ৩০ পর্যন্ত।
শিক্ষাগত যোগ্যতা, আবেদন ফরম ও অন্যান্য দরকারি সব তথ্য পাওয়া যাবে কলেজের (www.basfd.edu.bd) এই ওয়েবসাইটে। অনলাইনে আবেদন ১৯ জুন ২০২১ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। যোগাযোগ : অধ্যক্ষ, বিএএফ শাহীন কলেজ, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা।
সূত্র : ইত্তেফাক, ২২ মে, পৃষ্ঠা ৫
গ্রন্থনা : আনিকা তাহসিন