শাবিপ্রবি সেন্টার অব এক্সিলেন্সের নতুন পরিচালক অধ্যাপক মস্তাবুর রহমান

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেন্টার অব এক্সিলেন্সের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স (সিইপি) বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মস্তাবুর রহমান।

মঙ্গলবার সকালে আগামী তিন বছরের জন্য এই দায়িত্ব বুঝে নেন অধ্যাপক ড. মোহাম্মদ মস্তাবুর রহমান।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

অধ্যাপক ড. মোহাম্মদ মস্তাবুর রহমান বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সিন্ডিকেট সদস্য হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শাহপরাণ হলের প্রাধ্যক্ষ, সিইপি বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, প্রক্টরিয়াল বডির দায়িত্বসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি।

উল্লেখ্য, ২০১০ সালের ৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা প্রতিষ্ঠান হিসেবে সেন্টার অব এক্সিলেন্সকে অনুমোদন দেওয়া হয়। এরপর থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের উচ্চতর গবেষণা কেন্দ্রিক সকল ধরনের সুযোগ, সুবিধা ও প্রশিক্ষণ দিয়ে আসছে প্রতিষ্ঠানটি।