আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ডিভিডেন্ড হস্তান্তর

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ১৯,৮৮,৮০,০০০ টাকার ডিভিডেন্ড সরকারকে প্রদান করা হয়েছে। 

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলামের কাছে শেয়ার সার্টিফিকেট ও ডিভিডেন্ড ওয়ারেন্ট হস্তান্তর করেন ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম। উল্লেখ্য, ব্যাংক কর্তৃক গত ২০-০১-২০২১ তারিখে বকেয়া করপোরেট ট্যাক্স বাবদ সরকারের প্রাপ্য ৪৩.৫১ কোটি টাকা জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের নিকট হস্তান্তর করা হয়। সরকারের উন্নয়নে গর্বিত অংশীদার হওয়ার লক্ষ্যে ব্যাংকের এ প্রয়াস।

উক্ত শেয়ার সার্টিফিকেট ও ডিভিডেন্ড ওয়ারেন্ট হস্তান্তর অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মোসোদ্দেক-উল-আলম, বাংলাদেশ আনসার ও ভিডিপির উপ-পরিচালক ও চেয়ারম্যান মহোদয়ের পিএস ও উপ-পরিচালকসহ (সমন্বয়) ব্যাংকের নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি