ঢাকার জলাবদ্ধতা নিরসনের চ্যালেঞ্জ মির্জা আব্বাসের

এক মাসের মধ্যে ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসনের চ্যালেঞ্জ দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও অবিভক্ত ঢাকার সাবেক মেয়র মির্জা আব্বাস। সকালে একটানা ৩ ঘণ্টার বৃষ্টিতে রাজধানী ঢাকায় জলাবদ্ধতার জন্য সরকারকে দায়ী করেন তিনি।

মির্জা আব্বাস বলেন, ‘যারা সিটির দায়িত্বে আছেন তারা জানেন না। আমরা জানি। কোথায় হাত দিলে জলাবদ্ধতা থাকবে না।’

এর আগে সকালে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর সূত্রাপুর থানা বিএনপির উদ্যোগে দুস্থ, অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন মির্জা আব্বাস। এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার প্রমুখ।