৫ শতাধিক নারীকে ‘বিক্রি’ টিকটক হৃদয়-রাফি চক্রের

ভারতের বেঙ্গালুরুতে বাংলাদেশি তরুণীকে যৌন নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার আশরাফুল মন্ডল রাফি ওরফে বস রাফির কাছ থেকে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে র‌্যাব। গত সোমবার রাফিকে ঝিনাইদহ থেকে তিন সহযোগীসহ গ্রেপ্তার করে র‌্যাব।

জিজ্ঞাসাবাদে রাফি জানিয়েছে, তারা মাত্র ২৫ থেকে ৩০ হাজার টাকা করে নিয়ে গত আট বছরে কমপক্ষে ৫০০ তরুণীকে ভারতসহ বিভিন্ন দেশে পাচার করেছে। যাদের অধিকাংশকেই টিকটক মডেল হওয়া ও ভারতে উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে পাচার করা হয়।

ভারতে নির্যাতনের শিকার ওই তরুণীর বাবা গত ২৭ মে রাজধানীর হাতিরঝিল থানায় একটি মামলা করেন। গ্রেপ্তার হওয়া চক্রের বাকি তিন সদস্য হলো বস রাফির অন্যতম নারী সহযোগী সাহিদা বেগম ওরফে ম্যাডাম সাহিদা (৪৬), মো. ইসমাইল সরদার (৩৮) ও মো. আবদুর রহমান শেখ ওরফে আরমান শেখ (২৬)।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, পাচারের শিকার নারীদের জোরপূর্বক যৌন নির্যাতন ও মাদক সেবন করানো হতো। তাদেরকে বিভিন্নভাবে জিম্মি করে বিদেশে নারী পাচার করত এ চক্রটি। টিকটক ভিডিওর মাধ্যমে তারা সহজেই নারীদের আকর্ষণ করত