দেশ রূপান্তরের প্রশাসনিক ব্যবস্থাপক মো. আনোয়ার হোসেন চৌধুরীর মা রৌশনআরা বেগম (৮৫) ইন্তেকাল করেছেন।
বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দেবগ্রামে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি ৯ ছেলে এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
রৌশনআরা বেগম আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত আলী আজ্জম চৌধুরীর স্ত্রী। বুধবার বাদ এশা স্থানীয় মসজিদে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
রৌশনআরা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে দেশ রূপান্তর পরিবার।