স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ তাদের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। দেশব্যাপী শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত এই সংগঠনটির ১১তম বর্ষে পদার্পণ করে।
২০১১ সালের ২৪ মে কুমিল্লার দাউদকান্দিতে কাওসার আলম সোহেলের হাত ধরে সংগঠনের যাত্রা শুরু।
সংগঠনটির জেলা-উপজেলা শাখার পাশাপাশি কেক কেটে এই মাইলফলক উদ্যাপন করা হয়। সম্প্রতি রাজধানীর বনানীতে রোদসীর প্রধান কার্যালয়ে লাল সবুজ উন্নয়ন সংঘের কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা সাবিনা ইয়াসমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও অভিনেতা পীরজাদা শহিদুল হারুন।
অনুষ্ঠান উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা ও দেবীদ্বার উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন, সিএমওয়াইকে ডিজিটাল লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ ছাত্তার তালুকদার, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন নিলয় প্রমুখ।