গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেম্বার বাড়ি এলাকায় ড্রাম্প ট্রাকের পেছনে পিকআপভ্যানের ধাক্কা লেগে এর সহকারী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন চালক।
বৃহস্পতিবার সাড়ে ৬টার দিকে মহাসড়কের মেম্বার বাড়ি এলাকার ফকিরা গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে।
নিহত যুবক মারুফ (১৩) শ্রীপুর উপজেলার কাওরাইদ এলাকার মানিক মিয়ার ছেলে।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, মহাসড়কের মেম্বারবাড়ি এলাকার ফকিরা গার্মেন্টসের সামনে ময়মনসিংহগামী একটি ড্রাম্প ট্রাকের পেছনে একইগামী পিকআপ ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই পিক-আপের সহকারী ফারুফ মারা যান ও চালক গুরুতর আহত হয়।
পিক আপ ও ড্রাম্প ট্রাক আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।