আগামী ২০২১-২২ অর্থবছরে প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষা মন্ত্রণালয়ের জন্য ৭১ হাজার ৯৫১ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
যা গত অর্থবছরের চেয়ে এবার ৫ হাজার ৫৫১ কোটি টাকা বেশি বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে আসন্ন অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী।
প্রস্তাবিত বাজেটে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য ২৬ হাজার ৩১১ কোটি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষায় ৩৬ হাজার ৪৮৬ কোটি টাকা এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষায় নয় হাজার ১৫৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়।
চলতি বাজেটে শিক্ষা খাতে ৬৬ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল।
করোনা মহামারীর কারণে গত বছরের ১৭ মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।