ঔষধ প্রশাসন অধিদপ্তর
পদ ও যোগ্যতা : সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর ৩ জন। ২য় শ্রেণিতে স্নাতক বা সমমান পাস।
কম্পিউটার ব্যবহারে দক্ষ। সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ এবং বাংলায় ৪৫ শব্দ এবং কম্পিউটার টাইপের ক্ষেত্রে প্রতি মিনিটে কমপক্ষে বাংলায় ৩০ এবং ইংরেজিতে ২৫ শব্দের গতি থাকতে হবে। বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা।
টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ৩ জন। বিজ্ঞান বিভাগে ২য় শ্রেণির স্নাতক বা সমমান পাস। বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা। ইনস্ট্রুমেন্ট মেকানিক ১ জন। মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল বিষয়ে ট্রেড কোর্স পাসসহ এইচএসসি বা সমমান পাস। বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা। স্টোর কিপার ৩ জন। স্নাতক বা সমমান পাস। বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা।
হিসাব সহকারী ৩ জন। বাণিজ্যে স্নাতক বা সমমান পাস। বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ৮ জন। বিজ্ঞানে এইচএসসি বা সমমান পাস। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর ৯ জন। ২য় বিভাগ বা সমমানের জিপিএ পেয়ে এইচএসসি পাস। কম্পিউটার টাইপের ক্ষেত্রে প্রতি মিনিটে কমপক্ষে বাংলা, ইংরেজি টাইপিং গতি যথাক্রমে ২০ ও ২০ প্রতি মিনিটে। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। ক্যাশ সরকার ১ জন। এসএসসি বা সমমান পাস। বেতনক্রম : ৮৮০০-২১৩১০ টাকা। অফিস সহায়ক ৭ জন। এসএসসি বা সমমান পাস। বেতনক্রম : ৮২৫০-২১০১০ টাকা। পরিচ্ছন্নতা কর্মী ১ জন। এসএসসি বা সমমান পাস। বেতনক্রম : ৮২৫০-২১০১০ টাকা। ১ এপ্রিল ২০২১ তারিখে বয়স ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮-৩২ বছর। এই http://dgda.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন পাঠানো যাবে ১৫ জুন ২০২১ বিকেল ৫টা পর্যন্ত। অধিদপ্তরের এই www.dgda.gov.bd) ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে আবেদন ও অন্যান্য সব দরকারি তথ্য। যোগাযোগ : ঔষধ প্রশাসন অধিদপ্তর, ঔষধ ভবন, মহাখালী, ঢাকা।
সূত্র : ইত্তেফাক, ২৫ মে, পৃষ্ঠা ৭
বাংলাদেশ বিমানবাহিনী
পদ ও যোগ্যতা : সিভিল স্পেশালিস্ট মেডিকেল অফিসার (কার্ডিওলজি) ১ জন, সিভিল স্পেশালিস্ট মেডিকেল অফিসার (গাইনি অ্যান্ড অবস্) ১ জন এবং সিভিল স্পেশালিস্ট মেডিকেল অফিসার (রেডিওলজি অ্যান্ড ইমার্জিং) ১ জন। এমবিবিএস, এমডি/এমএস ইন রিলেটেড বিষয়/এফসিপিএস। ডিরেক্টর, ডিরেক্টরিয়েট অব মেডিকেল সার্ভিস (এয়ার) এয়ার হেডকোয়ার্টার্স, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা এই টিকানায় আবেদন জমার শেষ তারিখ ৮ জুন ২০২১ অফিস চলাকালীন পর্যন্ত। যোগাযোগ : এয়ার হেডকোয়ার্টার্স, অ্যাডমিন ব্রাঞ্চ, ডিরেক্টরিয়েট অব মেডিকেল সার্ভিস (এয়ার) ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা।
সূত্র : ডেইলি সান, ২৫ মে, পৃষ্ঠা ৪
গ্রন্থনা : আনিকা তাহসিন