পিএসএল শুরুর দিনক্ষণ চূড়ান্ত

করোনার কারণে মাঝ পথে স্থগিত হয়ে যাওয়া পাকিস্তান সুপার লিগ (পিএসএল) পুনরায় শুরুর দিনক্ষণ চূড়ান্ত হয়েছে।

বৃহস্পতিবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ৯ জুন থেকে শুরু হবে পিএসএল।

এ বছরের আসরের মোট ২০টি ম্যাচ বাকি রয়েছে। আবু ধাবিতে ম্যাচগুলো শেষ করার জন্য ২৪ জুন পর্যন্ত সময় নিয়েছে পিসিবি। সুতরাং পিএসএল ২০২১ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৪ জুন।

মোট ৬ দিন ২টি করে ম্যাচ খেলা হবে। প্রাথমিক রাউন্ডে ৫ দিন দুটি করে ম্যাচ আয়োজিত হবে। ২১ জুন কোয়ালিফায়ার ও এলিমিনেটর-১ ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে একই দিনে। পরের দিন এলিমিনেটর-২ ম্যাচ। ২৪ জুন ফাইনাল।