গত ২৬-২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় তান্ডবের ঘটনায় হেফাজতে ইসলামের জেলা কমিটির সভাপতি মাওলানা সাজিদুর রহমান ও সাধারণ সম্পাদক মুফতি মুবারক উল্লাহসহ হেফাজতের শীর্ষ নেতদের গ্রেপ্তার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় গণস্বাক্ষর অভিযান শুরু হয়েছে।
গতকাল শুক্রবার সকালে শহরের বঙ্গবন্ধু স্কয়ারে এ কর্মসূচির উদ্বোধন করেন কবি ও মুক্তিযুদ্ধবিষয়ক গবেষক জয়দুল হোসেন।
বিক্ষুব্ধ ব্রাহ্মণবাড়িয়াবাসীর আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মো. মনির হোসেনের সঞ্চালনায় এ সময় সংহতি প্রকাশ করে বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি শফিউল আলম লিটন, মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহিদ খান লাভলু, সুরসম্রাট আলাউদ্দিন, সংগীতাঙ্গনের সম্পাদক মনজুরুল আলম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট লোকমান হোসেন, নারী সংগঠক নন্দিতা গুহ প্রমুখ।