চট্টগ্রামে ইয়াবা কারবারি গ্রেপ্তার

চট্টগ্রামে অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম শাহজাহান সিরাজ (৩৮)। গত বৃহস্পতিবার রাতে নগরীর ডবলমুরিং থানার চৌমুহনী এলাকার সিপিডিএল বিল্ডিংয়ের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘শাহজাহান চৌমুহনী এলাকার অন্যতম শীর্ষ মাদক ব্যবসায়ী। সে টেকনাফ থেকে ইয়াবা এনে চট্টগ্রামে বিক্রি করে। তার বিরুদ্ধে হালিশহর ও ডবলমুরিং থানায় ৪টি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গতকাল রাতে চৌমুহনী এলাকার সিপিডিএল বিল্ডিংয়ের পাশে অভিযান চালায়। এ সময় পুলিশকে দেখে ইয়াবা গিলে ফেলার চেষ্টা করে শাহজাহান। বেশ কয়েকটি ইয়াবা গিলেও ফেলে। এর মধ্যেই তার মুখের ভেতর থেকে ২৫ পিস ইয়াবা বের করা হয়। জিজ্ঞাসাবাদে শাহজাহান জানায়, তার কাছে মোট ৩৫ পিস ইয়াবা ছিল। ১০ পিস সে গিলে ফেলে পুলিশকে দেখে।’