তুরস্কের নৌবাহিনীপ্রধান অ্যাডমিরাল আদনান ওজবেলের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফর শেষে তুরস্ক থেকে গতকাল শুক্রবার দেশে ফিরেছেন নৌবাহিনীপ্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সহকারী নৌবাহিনীপ্রধান (অপারেশন্স) এবং নৌ প্রশাসনিক কর্র্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নৌপ্রধানকে স্বাগত জানায়। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তুরস্ক সফরকালে নৌপ্রধান দেশটির প্রথম রাষ্ট্রপতি ও আধুনিক তুরস্কের জনক মোস্তফা কামাল আতাতুর্কের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি দেশটির নৌবাহিনীপ্রধান অ্যাডমিরাল আদনান ওজবেলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।